• || ছোট্ট কবিতা ||
    Poetry

    || ছোট্ট কবিতা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chotto Kabita কবিরা সব মনটি খুলে         একশো লাইন কবিতা লেখে। রসকষহীন কবিতা হʼলে                   তেঁতো খেতে কার ভালো লাগে। কবির ছবি দেথতে তোমায়                একশো লাইন পড়তে হবে। এ আই-এর যুগে সময় কোথায়                অফিসে আবার যুদ্ধ করতে হবে। ছোট্ট করে আঁকা ছবি                    দেখতে সবার ভালো লাগে। কবির মনের আঁকা ছবি                    চট করে বোঝা যায় যে। তাই ছোটুর ছবি হারিয়ে দেবে                বড়ুকে করবে এলেবেলে। বড় কবিতা পড়বে সবাই                 উইক-এন্ডে সময় পেলে।

  • || বেকার ছেলে ||
    Poetry

    || বেকার ছেলে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bekar Chele সবাই বলে বেকার ছেলে             কাজের নাগাল পাওনা বলে। কাজের নাগাল পাওনা তুমি         কারণ তুমি আগেই ভাব পাবেনা বলে। ব্যর্থতার শোকটি ছেড়ে          নিজের জমী শক্ত করো। মন থেকে তোমায় ভাবতে হবে          এ কাজ তুমি করতে পারো। ʼআমি পারিʼ – এই ধারণা               মনের চিন্তায় বদ্ধমূল করো। কাজটি শিখে নিয়ম মতো                তুমি যখন চেষ্টা করবে। কাজের হদিশ নাগালে তোমার                এক্কেবারে এসে যাবে। বেকারত্ব ঘুচবে তোমার          মুখে তোমার হাসি ফুটবে। নিজের মনে করবে সে কাজ          সবাই তোমার প্রশংসা করবে।

  • || মন ভালো করে ||
    Poetry

    || মন ভালো করে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Bhalo Kore মন ভালো করে        চলোরে সবাই। মন ভালো হলে       কাজ ভালো সদাই। চিন্তামুক্ত, হাসি খুশি মনে         যা হয় কাজ, তাতে মন আরও ভালো হয়,   সে আরও খুশি হয় আজ। তাই ফলস্রুতির চিন্তা ছেড়ে,     মানুষ যখন কাজটি করে, খুশি মনে যে কাজটি হয়েছে     তা সার্থকতার পথটি ধরে।

  • || ভগবান ||
    Poetry

    || ভগবান ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bhagaban যুগ-যুগান্ত ধরে মানুষ সাধনা করে     কিভাবে, কবে তাঁকে পাবে। দিনের কাজ, রাতের ঘুম, সব ছেড়ে     উন্মাদের মতো সে এই চিন্তায় মাতে। জীবনের সব সুখ ছেড়ে            এটাই তার সুপ্ত আশা। কবে যে তার আসবে             ভগবানের ভালোবাসা। মানুষ যদি তার নিজের ভালো করতে গিয়ে         পরের ভালোও করতে পারে, কোনোও মানুষকে দুঃখ না দিয়ে         নিজের কাজ করতে পারে, তবে একদিন সে পাবেই দেখ         সেই অপার্থিব স্পর্শ দুহাত ভরে।

  • || ছোট্ট ছেলে ||
    Poetry

    || ছোট্ট ছেলে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chotto Chele সবাই চায়       নিজের ছেলে বড় হোক। মানুষের মতো মানুষ হয়ে       সে বিশ্বজয় করুক। সেটাই  হবে       তাকে মানুষ তৈরী করলে। জীবনের মূল্যবোধ শিখতে পারলে              ভিতটা শক্ত হবে। ভাল-খারাপ বুঝতে শিখে           একদিন সে ঠিক চিনবে। কোনটা করবে, কোনটা করবে না,         নিজেরই সেই বিচার-বুদ্ধি হবে। পড়াশুনা যেটা সে চায়         সেই দিকেতেই এগিয়ে গেলে, পড়ার জিনিষ প্যাশন করলে          পাহাড় চূড়ায় জয় মেলে।

  • || সত্যি ||
    Poetry

    || সত্যি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Satyi জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা    অনেক সত্যি-মিথ্যের বেড়াজালে পড়ি। সত্যের পথটা সুগম হয়না অনেক সময়   তাই আমরা মিথ্যার জালে জড়িয়ে পরি। সহজ পথে হাঁটতে গিয়ে যে ভুলটা হয়      সেটার প্রকোপ পরে বুঝতে পারি। তাই সত্য সুন্দরের পথে গেলে, সাময়িক কষ্ট নিয়েও,    এক উজ্বল ভবিষ্যতের দিকে যাত্রা করি। মিথ্যা দিয়ে গড়া সেই সুখের তরী          পাপের ভারে একদিন ডুবে যায়। আর সেদিনের সেই দুঃখের তরী      ভবিষ্যতে সুখের পথে পারি দেয়।

  • || স্বপ্নকে সত্যি করা ||
    Poetry

    || স্বপ্নকে সত্যি করা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swapno ke Satyi Kora মানুষ স্বপ্ন দেথে       সেই স্বপ্নকে পেতে পরে কাজও করে। সেই কাজ প্যাশনেটলি করলে       স্বপ্ন সত্যি হয় সার্থকতার হাত ধরে। স্বপ্নকে সত্যি করতে         আগে প্ল্যান করতে হবে। পরে সেই প্ল্যান মাফিক কাজ করে           নিজের গন্ত্যবে পৌঁছানো যাবে। শুধু ভাবনা নয়     মন দিয়ে করতে হবে সমস্ত কাজ। সেই কাজেই সার্থক হবে স্বপ্ন          এটাই বলি আজ।

  • || চিন্তা ||
    Poetry

    || চিন্তা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chinta মানুষ জীবনের নানান সমস্যায়              দুঃচিন্তা করে। সেই দুঃচিন্তা মানুষের শরীর ও মনকে               শ্রান্ত করে। নিজের কাজের ফলস্রুতি          সে নিজেই ঠিক করে। সেই ফল যদি না মেলে          তাহলে সে ভেঙ্গে পরে। তাই নিজের কাজের ফল            চিন্তা না করে, সবাই নিজের নিজের কাজ করে যান              ভালো করে। কাজের ফলস্রুতি মানুষের             হাতের বাইরে। তাই মনের খুশি নিয়ে কাজ করুন         ভালো, আরও ভালো,… করে।

  • || পজিটিভিটি ||
    Poetry

    || পজিটিভিটি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Positivity ইংরাজী কথায়            বাংলা কবিতা। এটাই বোধহয় এ্যপ্রোপিয়েড        আমি দেথাতে চাই যে ছবিটা প্রখমে অঙ্ক দিয়ে বলি        আমার ভাবনার কথাটা। জীবনের সঙ্গে দারুন বন্ধুত্ব অঙ্কের          দেখুন তাদের মিলটা। চারটে ভালো কাজের পর, একটা তোমার খারাপ হʼলে,                                 তিনটে তোমার ভালো কাজ হয়। তেমনি দুটো ভলো কাজের পর, আরও একটা ভালো করলে                                তিনটে তোমার ভালো কাজ দাঁড়ায়। তাই জীবনের যোগ-বিয়োগটা                অঙ্কের যোগ-বিয়োগের সঙ্গে মিলে যায়। তেমনি গুন-ভাগটাও                        একইভাবে মিলে যায়। তাই ভালো কাজ করলে ও ভালো কথা বললে,              ভালো ঊগলব্ধিতে  জীবনটা চলবে তরতর করে। পজিটিভ কাজে ও কথায়        পজিটিঙ রেসাল্টে মনটা থাকবে ভরে।

  • || শরীর ও মন ||
    Poetry

    || শরীর ও মন ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Shareer o Mon মানুষ নিজের কষ্টের বোঝা           নিজেই বয়ে বেরায়। সেই কষ্ট বইতে বইতে           সে হাঁপিয়ে যায়। মনের সেই কষ্ট          শরীরে এসে পড়ে। তখন মনের সঙ্গে          শরীরও খারাপ হয়ে পরে। শরীর ও মন         দুটি জমজ বোনের মতো। একজনের কষ্টে         অন্যজনের হয় ক্ষত। তাই শরীর ভালো রাখতে             মন ভালো রাখতে হবে। আর মন ভালো রাখতে হলে              শরীর ভালো রাখতে হবে। দুজনেই যখন প্রাণবন্ত হবে       তখন জীবন গতিময় হবে। খুশির হাত ধরে    জীবন এগিয়ে যাবে সার্থকতার পথে।