• || টাকার দাম দেওয়া ||
    Poetry

    || টাকার দাম দেওয়া ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Takar Dam Deya টাকার দাম সেই বোঝে            যে রোজগার করে। বড়লোকের বেকার ছেলে         তা অবলীলায় নষ্ট করে। রোজগারেতে মানুষকে অনেক             কষ্ট করতে হয়। বিজনেসেতেও অনেক কাজের পর          লাভের মুখ দেখতে হয়। কষ্টের উপার্জন যে কোনও মানুষ           দেখেশুনে খরচ করে। জীরনে তাদের শান্তি থাকে          ভবিষৎ সুন্দর করে। তাই টাকার দামটি দিলে সবাই        টাকা থাকে দরকারের দিনে। জীবনের কষ্ট লাঘব হয়        খুশি থাকে তার মনে।

  • || রাত্রি ||
    Poetry

    || রাত্রি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Ratri এখন রাত্রি, অন্ধকার       আলো চাই দেখতে। কাল সকালে সূর্যদয়ে      চারিদিক আলোয় ভরবে। জীবনের রাত্রিতেও থাকে       অনেক অন্ধকার আর কালো। মনের শক্তিকে জাগ্রত করলে          জ্বলবে জীবনের আলো। স্বার্থকতায় জীবন পায়          সকালবেলার শুভ্রতা। মন ভরে থাকে খুশিতে           জীবনের পুরো খাতা।

  • || খারাপ মন ভালো করা  ||
    Poetry

    || খারাপ মন ভালো করা  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Kharap Monke Bhalo Kora মন, মেজাজ সব খারাপ?        কিছুই ভালো লাগছে না। খারাপ মনে না থেকে        দেখা যাক, মনটা ভাল হয় কিনা। ঠিক করতে গেলে, কেন খারাপ        সেটা আগে জানতে হবে। যেমন রোগ, তেমন দাওযাই        দিতে পারলে মনটা ভালো হবে। অফিসের গন্ডগোল থাকলে        ভবিষতে তা ঠিক করতে হবে। কাছের মানুষের দুঃখ হলে    তার মনটা ঠিক করতে হবে। তার হাসিমুখ দেখতে পেলে    আপনারও মনটা খুশিতে ভরে যাবে। কোলও দুঃখজনক ঘটনা হলে,    মন ঠিক করতে পছন্দের গান শুনতে হবে। গান শুনতে ইচ্ছে না হʼলে        কোনও ভিডিও দেখা ব কোনও গেমস খেলতে হবে। কোনও ইন্টারেস্টিং খাবার…

  • || মাই এ আই  ||
    Poetry

    || মাই এ আই  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita My AI ʼমাই এ আইʼ আপনার নিজেরই করা         এক অবতারের সৃষ্টি হয়েছে। সেই ভার্চুয়াল অবতারের        শিরায় শিরায় এ আই বইছে। তার অ্যাক্সেস দরকার     আপনার মোবাইলের ক্যামেরা ও লোকেশন। দরকার পরলে আপনার কথা মতো               আপনাকে দিতে পারে সাজেশন। তার সঙ্গে কথা বলতে পারবেন             ঘন্টার পর ঘন্টা। সে শোনাবে চুটকি, গান ও        দরকারী প্রশ্নের উত্তরটা।

  • || বাড়ী, বিয়ে, সন্তান ও গাড়ী থেকে দূরে থাকুন  ||
    Poetry

    || বাড়ী, বিয়ে, সন্তান ও গাড়ী থেকে দূরে থাকুন ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bari, Biye, Santan, o Gari theke Dure Thakun একটি দেশে বয়েস পঁয়ত্রিশ হলে          চাকরী চলে যেতেই পারে। ষাট বছরের রিটায়ারমেন্ট এজ          কমে পঁয়ত্রিশ হতেই পারে। তাই বিয়ে, সন্তান           গাড়ী, বাড়ী এসব নয় এখন। চাকরী বাঁচাতে পারলে আবার           তারা ভেবে দেখবে তখন। এসব নিয়ে হচ্ছে এখন           নানান দেশে আন্দোলন। পরে কি হবে, বলা যায় না           মন্তব্য নিস্প্রোয়োজন।

  • ।। মশার কামান ।।
    Poetry

    ।। মশার কামান ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mashar Kaman কিছু বৈজ্ঞানিক মশাদের ধরে           ইন্জেকশন দিচ্ছেন। তারপর তাদের         মশা-স্টোরে রেখে দিচ্ছেন। সেই ইন্জেকশনে            মারন জীবানুর বাহক আছে। ওই বাহক-ধারী মশা           কামড়ালে তার মৃত্যু লেখা আছে। এরপর কোনোও যুদ্ধ বাধলে    ওই ব্যায়োলজিক্যাল ইন্সেক্টের ব্যবহার হবে। যুদ্ধে কামানের বদলে        মশক কামান কাজে লাগবে।

  • || সিঙ্গেল জলদা, একা কষ্টে আছে ||
    Poetry

    || সিঙ্গেল জলদা, একা কষ্টে আছে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Single Jalda, eka Koshte Aache জলদা একটা গন্ডার          একটি চিড়িয়াখানায় আছে। জলদাপাড়ায় তার জন্ম           তাই জলদা নাম হয়েছে। ভাবভঙ্গিতে তার          কষ্ট বোঝা যাচ্ছে। আগে সে জু-কিপারদের সঙ্গে          খেলা করেছে। এখন খেলা বন্ধ করে           সঙ্গিনীর খোঁজ করছে। চিড়িয়াখানার কতৃপক্ষ চেষ্টা করছে          তার সঙ্গিনী খুঁজে পেতে। জলদাপাড়া বা গরুমারা থেকে          কʼদিন পরে আসরে সে।

  • || ভোটে প্রচার  ||
    Poetry

    || ভোটে প্রচার  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Vote e Prachar লাঙল, বালতি আছে,          সঙ্গে ল্যান্ড ফোন আর চেয়ার। প্রতীক চিহ্ন সঙ্গে নিয়ে          চলছে ভোটের প্রচার। গরমকালে ঘেমে নেয়ে           ঘুরছে তারা সবাই। মনে তাদের একই প্রতিজ্ঞা           ভোটে জেতা চাই। এক মহিলা প্রার্থীর           ভোটের চিহ্ন বটগাছ। বটপাতা নিয়ে ঘুরছেন তিনি           আজকে এটাই তো বড়কাজ।

  • ||আমের রাজ্যে ||
    Poetry

    ||আমের রাজ্যে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Amer Rajje মহারাস্ট্রে আছে আলফানসো,              পাইরি ও রত্নগিরি। গুজরাটে কেশর, গোয়াতে মানকুরাগ,  কর্ণাটকে বাদামী, নিলাম, রসপুরী ও তোতাপুরী। ইউ গি তে চৌসা, হাসনেআরা,               শ্রেষ্ঠ ও দশেরী। বিহারের জাবদলু আর আসামের সিন্দুরী,            মতিমিঠা, টেঙ্গা ও কেতুরী। তামিলনাড়ুর আম মালগোভা,           ইমাম ও পসন্দ। অন্ধ্রে সিঁন্দুবা, চিন্না-রসালু       বানাগোনাপল্লী সবার পছন্দ। পশ্চিমবাংলাতে আছে নানা আম     ল্যাংড়া, কোহিনুর ও কোহিতুর। আর আছে রাজার রাজা                 হিমসাগর।

  • || সাদা জবা ||
    Poetry

    || সাদা জবা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sada Joba কদর বেশী লাল জবারই       মায়ের পায়ে দেবে বলে। আমার ঠাঁই যে দেবাদি দেব,       আর মাধবেরই চরণতলে। রাধারানী, সরস্বতী মাও             চান য়ে আমায়, তাই আমার কদর            কম কি হয়? কোন গাছটা লাগাবে তুমি                 বাড়ীতে ফুল পেতে হলে? আমার গাছে ফুল পাবে গো                  রোজ সকাল হʼলে। দুটো গাছই চাই আমাদের                 দুটোই লাগবে পুজোতে। আমি কিন্‌তু রাখবো দুজনকে                   পাশাপাশি টবেতে।