• || সূর্য্যের আলো  ||
    Poetry

    || সূর্য্যের আলো ||

    Surjer Alo Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita সূর্য্যের আলোকরশ্মি     সৃষ্টি হয় ম্যগনেটিক রেডিয়েসনের ফলে। ওই রেডিয়েসনে উৎপন্ন কিছু ইলেকট্রন     পৃথিবীতে আসে তাকে আলো বলে। বাকী ইলেকট্রন শুষে নেয়          বায়ুমন্ডলের বিভিন্ন স্তর। ইলেকট্রন আসে সূর্য্য থেকে পৃথিবীতে   যা প্রায় তিরানব্বই মিলিয়ন মাইল দূর। সূর্য্যের সেই আলো          বিভিন্ন রঙের হয়। সূর্য্যদয়ে তার রঙটি থাকে লাল    পরে  সেটি সাদাতে রূপান্তরিত হয়। সমস্ত দিন তার         ঐ সাদা রঙটি দেখা যায়। সূর্য্যাস্তে সেটি ফিকে লাল বা        কনে দেখা আলো হয়ে যায়। বৃষ্টির পরে কখনও কখনও    সূর্য়ের প্রতিসরণে রামধনু প্রকট হয়। তখন পৃথিবী হয়ে ওঠে মনোমুগ্ধকর    ওই রামধনুর সাতটি রঙের ছটায়।

  • || সূর্য্যোদয় হলো ||
    Poetry

    || সূর্য্যোদয় হলো ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Suryodaya Holo সূর্য্যোদয় হলো। বাড়ীর পূর্বদিকটা          এখনও একটু লাল হয়ে আছে। হঠাৎ পূর্বদিকের উঁচু বাড়ীগুলোর      মাথা থেকে চারিদিক আলো করে দিচ্ছে। পূব আকাশটা ঝকঝকে সাদা                  হয়ে যাচ্ছে। নতুন একটা ভোর, নতুন একটা দিন               নতুন একটা সকাল। সূর্য্যোদয় হলো। পুরীর সমুদ্রের পূবদিকের জল থেকে        সূর্য্য উঠে এল লাল আকাশ সাদা করে। সূর্য কিরণে সমুদ্রের            পূর্বদিকটা চকচক করছে। বীচে দাঁড়ানো মানুষেরা মোবাইলে           একটার পর একটা ছবি তুলছে। সূর্য্যোদয় হলো। কাঞ্চনজঙ্ঘার চূড়াটা হঠৎ ঝকমকিয়ে উঠল। পূবাকাশে লালের সঙ্গে আরও                 নানা রঙ দেখা গেল। মানুষেরা তাদের দৃষ্টির অপলক ক্যামেরায়             স্মৃতিতে অজস্র ছবি সৃষ্টি করছে। সূর্য্যোদয় হলো। একটি…