• ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত ) সুশীল গাছ থেকে পড়ে মাজায়               খুব ব্যথা হয়ে গেছে, পিঠেও ধরেছে টান । দাওয়ায় মাদুরে বসে সে চাকরকে হুকুম করলো,                  ʼবাজার থেকে একশো টাকার লজেন্চুস কিনে আনʼ। একশো টাকায় একরাশ লজেন্চুস পেয়ে                             কয়েকটি দন্তহীন মুখে পুরলো । বাকীগুলো ভাবলো ছেলেকে দেবার কথা         কিন্তু এতে শরীর খারাপ হতে পারে, পরে মনে হলো । সুবলচন্দ্র আগে ভাবছিল ছোটবেলা ফিরে পেলে                সে দিনরাত করবে পড়াশুনা । কিন্তু নতুন ছেলেবেলা পেয়ে            সে আর স্কুলমুখো হতে চায় না । সুশীল রাগ করে এসে বলে,                    ʼবাবা স্কুলে যাবে না…