-
মা দূর্গার সন্ধীপূজো
Audio File: Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita মা দূর্গার ‘সন্ধীপুজো’ কথাটি অসুরের সঙ্গে সন্ধী করার সম্পর্কিত নয়। মা অসুরের সঙ্গে ন’দিন যুদ্ধ করে তাকে পরাস্ত করেই যুদ্ধ শেষ হয়। আসলে এ নামটি এসেছে দুটি তিথির সংযোগ সময়ে। মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট আর মহানবমীর প্রথম চব্বিশ মিনিট নিয়ে। এই আটচল্লিশ মিনিট মায়ের সন্ধীপুজোর ক্ষণ। বিশেষ এই সময়ে মায়ের হাতে অসুর বধ হন। এই সল্প সময়ে পুরোহিত মশাইকে ষোড়শোপচারে পুজো করতে হয়। এছাড়া মায়ের বলিদান ও একশো আটটি দীপমালায় আরতি হয়। এই ষোড়শ উপাচারে পুজোতে মাকে প্রথমে আহ্বান করা হয়। পা ধোয়ার জল, হাত মুখ ধোওয়ার জল…


