• ।। স্বপ্ন ।।
    Poetry

    ।। স্বপ্ন ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swapno স্বপ্ন দেখলে         কেমন স্বপ্ন? সুখ স্বপ্ন,       না দুঃস্বপ্ন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখি               কখনও জেগে জেগে। ডাক্তারবাবু বলে খাবার হজম না হʼলে                               পেটে বায়ু জমবে বেগে। কালকে দেখি, মামার, পিসির, মাসির বাড়ী                          সব বাড়ীই আমার বাড়ীতে। রান্না করছে মা আমার                               ইয়া বড় হাঁড়িতে। স্বপ্নের গতি অনেক বেশী                    আলোর বেগের থেকে। এক মিনিটে ভারত থেকে আমেরিকা               পৌঁছাই মেয়েকে দেখতে। ভোম্বলদার সেই থাপ্পর              ঘনার এখনও মনে আছে। স্বপ্নে দেখে ঘনা সবাই মিলে ভোম্বলদাকে পেটাচ্ছে। অনেকে বলেন, সকালবেলায় স্বপ্নটা                  সত্যি হয় সব সময়েই। শূন্য পাওয়া হাবলু দেখে              অঙ্কে একশো পেয়ছে…