• বিদ্যাসাগরের সৃষ্টি
    Poetry

    বিদ্যাসাগরের সৃষ্টি

    Audio File: Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita জ্ঞানের সাগর বিদ্যাসাগর               নামেই তুমি সাগর। কঠোর মানুষ, কোমল হৃদয়,               সবাই বলে দয়ার সাগর। বাংলা ভাষার পথিকৃত তুমি                বর্ণপরিচয়ের সৃষ্টা। শিশু শেখে যুক্তাক্ষর আর              ভাল মানুষ হবার প্রচেষ্টা। গ্রীস দেশের জেমস্ ঈসপের              লেখা বিখ্যাত গল্পমালা। অনুবাদ করেন গর্ডন ইয়ংয়ের আগ্রহে              রচিত হয় কখামালা। ছোট ছোট আটষট্টিটি গল্প এতে              যা মনোগ্রাহী হয় শিশু মনে। নিতিগর্ভ  এ গল্পগুলি পাঠে             সুবিধা হয় চরিত্র গঠনে। বিখ্যাত বিদেশী মহনুভবদের কথা           আছে চরিতাবলী ও জীবনচরিতে। সাহিত্য, বিজ্ঞান ও বিভিন্ন আবিস্কারের কথা           জানা যায় এই দুই পুস্তক দুটিতে। শিশুমনের বিভিন্ন প্রশ্ন যেমন পদার্থ, ঈশ্বর,     …