-
|| চিন্তা করে কাজ করা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chinta kore kaaj kora ʼবাবা এ চলবে নাʼ, ʼএকে হটাওʼ। দেখ আমার মনে হচ্ছে, এ বলছে, ʼআমাকে বাঁচাওʼ। ʼনা বাবা, এত স্লোʼ, ʼকোনোও কাজ হবে না একে দিয়েʼ। এই কথোপকথন কোনোও মানুষকে নিয়ে নয়, বাড়ীর ডেস্কটপ কম্পিউটার নিয়ে। ছেলের কথা, টেন-ফিফটি গ্রাফিক্স কার্ডে চলবে না। তাকে পালটে সিক্সটিন-সিক্সটি কার্ড না লাগালে কম্পিউটার ফার্স্ট হবে না। বাবা ছেলেকে বলে, পুরোনো কার্ডটা টিউন্ড হয়ে গেছে কম্পিউটারে। এটাকে চেন্জ করলে কোনোও আনফোরসিন প্রবলেমও হতে পারে। এর পর বেশ কয়েক মাস কেটে গেছে। কম্পিউটারও দিব্বি কাজ করে যাচ্ছে। একদিন ছেলে বলে, ʼবাবা সিক্সটিন-সিক্সটি কার্ডটায় বাগস…


