-
|| চাওয়া পাওয়া ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chawa Pawa আচ্ছা, আমরা যা চাই, তাই কি পাই? আর যা পাই, সেটাই কি আমরা চাই? এটা একটা গোলোক ধাঁধার মতো, চিন্তা করলে সব গন্ডগোল হয়ে যায়। তবে এই চাওয়া-পাওয়ার একটা ব্যালান্সিং হয়। কেউ ছোটোবেলায় ভাবে ডাক্তার হবো কিন্তু অঙ্কে ভাল বলে বাবা ইন্জিনিয়ারিং-এ পাঠায়। আবার কারো বা নাচের শখ ছিল শেষমেষ কাকুর ইচ্ছায় গান শেখা হয়। ক্লাসের কোনোও টিচারকে দেখে করো মনে হয় এই রকম টিচার হতে হবে। চেহারাটা রাগী রাগী, কিন্তু পড়ানোর সময় সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনবে। এক ছেলের টিভির নিউস-রিডারকে দেখে মনে হয় সে ঐ রকম সে খবর বলবে ।…


