• মানুষ রথ
    Poetry

    মানুষ রথ

    Audio File: Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita  শরীর-রূপী মানুষ রথ চলছে                       এ রাস্তা, সে রাস্তা দিয়ে । আত্মা-রূপী দেবতা রথে উপবিষ্ট                       এগিয়ে চলেছেন মুখে হাসি নিয়ে । ঘোড়া-রূপী মন টেনে নিয়ে যাচ্ছে                               সে রথকে তার ইচ্ছামতো । রাস্তা ভাল হলে, ইন্দ্রীয়-রূপী লাগাম ছাড়াতেও                                রাস্তায় যাচ্ছে ঠিকমতো। আর রাস্তাটা খারাপ বুঝলে লাগাম টেনে                 রথটাকে সময়মত থামাতে হচ্ছে । মন তখন খুঁজছে ভাল রাস্তার হদিশ         খুঁজে পেয়ে আবার রথের চাকা ঘুরতে শুরু করছে। অবিশ্রান্ত এ পরিক্রমণ                          ওই রথের নানান রাস্তা দিয়ে। কিছু জানা সে রাস্তা                         আবার কিছু অজানা পথ পেরিয়ে। জীবনের স্বপ্নপূরণ করছে মানুষ                 রথ চালিয়ে ভাল রাস্তায়…